সাহিত্য ও সংস্কৃতি
কবিতা · Site Administrator · 2026-10-11

ধুলার সিংহাসন

ফয়েজ আলম

একফোটা উঁশের সমুদ্র পার হইতে দিন যায়
বনজামের পাতায় বাতাসে গানের আসর নিরাকের চানপশরে কখন শামিল হব !
তবু আশায় আশায়
কায়া ফেইলা ছায়ারে ধরতেছি মনে মনে
পার হইতে চাইতেছি চামড়া গোশতের দেয়াল ।

এখনো নাকে হালখাতার গন্ধ
এক রতি মুথাঘাস তারেও সেজদা মানতেছি মোকামের পথ ভাইবা,
তার নিচে ধুলার সিংহাসন।
যেখানে দরদের বোঁটার থাইকা ঝইড়া পড়ে হৈলদা পাতার দল
বখতিয়ার সিরাজউদদৌলা
গাজ্জালী আইনস্টাইন নিউটন।

মন্তব্য করুন

মন্তব্যটি পর্যালোচনার পর প্রকাশিত হবে।

এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।