পাঠক এখন ধ্রুবতারায়
বাবলু মাহবুব
তোমাদের মন যদি চায় ফিরি কবিতার খাতায়
জানো না বুঝি? এখন তো কেউ পড়ে না;
অর্বাচীন যখন মনের ক্যানভাসে
প্রবন্ধ উপন্যাসের ছবি আঁকে ধ্যানমগ্নসে
সেও জানে না এখন তো কেউ পড়ে না।
লেখা আসে মসৃণ কলমের কালিতে
সাদা কাগজে, নিভৃতে নিস্তব্ধ ভাবনায়!
সেও জানে কেউ আর পড়ে না
পাঠকের সিন্দুকে করেছে জমা অরণ্যরদনে।
প্রাচীন পাঠাগার খানি নগরের এক কোণে
কালে ভাদ্রে পাঠকের আনাগোনা;
বইগুলো পড়ে আছে অনাদরে মাকড়সার ঝুলে
বইয়ের তাকে উইপোকার সহবাস!
বইদেরও সাধ জাগে নগ্ন হওয়ার
পাঠক তাকে স্পর্শ করুক মুগ্ধতায় চেয়ে থাক;
লীন হতে চাই দারুণ উচ্ছ্বাসে
পাঠকের হৃদয় অস্থিমজ্জায়
বইয়ের জন্য বরাদ্দ থাক কিছুটা সময়।
মন্তব্য করুন
মন্তব্যটি পর্যালোচনার পর প্রকাশিত হবে।
সাহিত্য ও সংস্কৃতি
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।